ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপির

#
news image

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ অভিযানে অংশ নেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।
অভিযান চলাকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও বহির্বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল করিম বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর সংখ্যা কম থাকায় সেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে, যার প্রভাব সরাসরি রোগীদের ওপর পড়ছে। ফলে অনেক ক্ষেত্রে চিকিৎসাসেবা পেতে বিলম্ব হচ্ছে।
তিনি আরও বলেন, একটি জেলা সদর হাসপাতাল হিসেবে এখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাই পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনবল সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, শুধু কর্তৃপক্ষের উদ্যোগে নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স, কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তানিন আফরিন,  গাইবান্ধা প্রতিনিধি :

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  8:12 PM