ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়কট সাংবাদিকদের সরিষাবাড়ীতে প্রেমের টানে সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী তেঁতুলিয়ায় সেনাবাহিনীতে কর্মরত বৃষ্টির হাতে ১৪ বছরের গৃহকর্মী মুক্তি নির্যাতিত নেত্রকোনায় ৩১০০ লিটার ডিজেল জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম খানের পারিবারিক  সুবিধার্থে ঢাকা এসবি-তে বদলি। বাইশ বছর ধরে তালাবদ্ধ পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কক্ষ। মরজিয়া সুলতানা পনু দীর্ঘ ১৭ বছর রাজনীতির মাঠে অনুপস্থিত, তবু চান সংরক্ষিত নারী আসন ! বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে

#
news image

২০২৫-২০২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বৃহস্পতিবার এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সংশ্লিষ্ট করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি, ২০২৬।

এদিকে, এ বছর সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। আদেশ অনুযায়ী, করদাতাদের এনবিআরের ই-রিটার্ন পোর্টাল (www.etaxnbr.gov.bd)-এর মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতা বিবেচনায় এনবিআর শর্তসাপেক্ষে কিছুটা ছাড় দিয়েছে। যারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অপারগ, তারা কাগজে রিটার্ন দাখিলের অনুমতি চেয়ে আবেদন করতে পারবেন। 

এ ক্ষেত্রে করদাতাকে নির্দিষ্ট ও যুক্তিসংগত কারণ উল্লেখ করে ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দিতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজভিত্তিক আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক :

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  8:51 PM