শিবগঞ্জ সীমান্তে অভিনব কৌশলে মাদক পাচার ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক
মোঃ বিপ্লব হাসান, চাঁপাইনবাবগঞ্জ :
০৫ মার্চ, ২০২৬, 10:15 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ০২টি অভিযানে ফেন্সিডিল এর বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং মসলাজাতীয় দ্রব্যাদি জব্দ করেছে।
০৫ মার্চ ২০২৬ রাতভর অভিযান ০২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি হতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৭ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামে লিটু মিয়ার মসলা মিলের পশ্চিম দিকে অবস্থিত ০১টি গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে। এ অভিযানে বিজিবি , ১১টি হলুদ ও মরিচ গুড়ার বস্তাসহ ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ পাওয়া যায়, এ ঘটনায়। ছোট বিশ্বনাথপুর গ্রামের, মান্নানের ছেলে ইব্রাহিম (৫০) কে আটক করেন। এছাড়াও অপর অভিযানে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল এর বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করেন। এ সময় সংঘবদ্ধ মাদক চক্র বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল হতে বিজিবি টহল দল এ মাদকগুলো জব্দ করে। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল এর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান। এনিয়ে বিগত ০৩ মাসে ৫৯ ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামীসহ প্রায় ৪০০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।