ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রামট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান:৫ জনের অর্থদন্ড,৪ জনের কারাদর

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জন চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জন চালক জরিমানা পরিশোধ না করায় তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পরিষদ এলাকা ও করালিয়া বাইপাসে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
 
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে বালুবাহী ড্রামট্রাক চালানো, অতিরিক্ত ওজন বহন (ওভারলোড) এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চালক মহি উদ্দীন, নূর হোসেন, ইছমাইল হোসেন ও সাজুকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রামট্রাক চালানোর অপরাধে মাইন উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা সবাই তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।
 
অন্যদিকে বালু নিতে আসা এমদাদুল হক, দেলোয়ার হোসেন, রূপম ও সাকিবকে একই আইনে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তবে তারা জরিমানা পরিশোধ না করায় প্রত্যেককে ১৫ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
স্থানীয় পৌরসভার দুই বাসিন্দা আবদুল আজিজ ও আবুল হোসেন জানান, অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে সড়ক ও কালভার্ট দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ড্রামট্রাকের বেপরোয়া গতি এবং ট্রাকের ডালি না থাকায় বাতাসে বালু ও মাটি উড়ে গিয়ে পরিবেশ দূষণ এবং মানুষের শ্বাসকষ্ট ও চোখের সমস্যার সৃষ্টি করছে। তারা এই ধরনের অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান।
 
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, সড়ক পরিবহন আইন ও বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন মেনে না চলা পর্যন্ত সড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আইন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৬ মার্চ, ২০২৬,  5:13 PM