ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা

#
news image

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পাশেই আইন-কানুনের তোয়াক্কা না করেই একের পর এক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পৌরসভার দেড়শ গজের মধ্যেই ‘কোয়ালিশন বিল্ডার্স’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান অবাধে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
 
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এলবিন পৌর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পৌর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে কাজ বন্ধ করে পৌর আইন অনুযায়ী নির্মাণকাজ পরিচালনার নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠানটি জোরপূর্বক নির্মাণকাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে এছাড়া পৌরসভার মৌলভীপাড়ায় ‘ডেভেলপমেন্ট কোঃ’ নামের একটি প্রতিষ্ঠান ‘আমজাদ টাওয়ার’ নামে একটি ভবন নির্মাণ করেছে অভিযোগ রয়েছে, তারা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ছয়তলা ভবনের অনুমোদন নিলেও বাস্তবে দশতলা ভবন নির্মাণ করেছে এবং ইতোমধ্যে ভবনের ফ্ল্যাট বিক্রিও সম্পন্ন করেছে।
 
একই এলাকায় তিতাস সিটি বিল্ডার্স লিমিটেড মৌলভীপাড়া নোবেল হাসপাতালের পূর্ব পাশে নিয়মনীতি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ করছে। এছাড়া পশ্চিম পাইকপাড়ার বাড়ি নং ১০৫৫/০৫, চকলেট ফ্যাক্টরি রোডেও প্রতিষ্ঠানটি আরেকটি বহুতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছে এদিকে কাজীপাড়া ছোট ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশে টাউন খালের জায়গা দখল করে মোস্তফা কামাল (সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত) বহুতল ভবন নির্মাণ করছেন বলেও অভিযোগ উঠেছে একইভাবে মুন্সেফপাড়া টিটি বাড়ি এলাকাতেও আরেকটি ডেভেলপার প্রতিষ্ঠান নিয়মনীতি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ করছে।
 
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া এসব অনিয়ম ও অবৈধ নির্মাণ কার্যক্রম সম্ভব নয় এ ক্ষেত্রে পৌরসভার টাউন প্ল্যানার জান্নাতুল ফেরদৌসের নামও আলোচনায় এসেছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা একটি সূত্র জানায়, পৌরসভায় কোনো অভিযোগ জমা পড়লে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয় টাউন প্ল্যানার জান্নাতুল ফেরদৌসকে এরপর সার্ভেয়ারের মাধ্যমে ডেভেলপারদের ডেকে এনে আইনের ভয় দেখিয়ে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ফলে অভিযোগের সুরাহা না হয়ে ডেভেলপাররা আগের মতোই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন এ অবস্থায় অবৈধ নির্মাণ বন্ধ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পৌর প্রশাসক ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

১২ মার্চ, ২০২৬,  12:24 AM