ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরে শর্টগানের গুলিতে ছোট ভাই খুন, বড় ভাই আটক

#
news image

ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাই মিন্টু মোল্লা (৫৭)কে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই গোলাম কবিরের (৭১) বিরুদ্ধে। তিনি ফরিদপুর জেলা কৃষক লীগের সহসভাপতি, চিকিৎসক ও মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত।
 
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিসের পাশের চতুল রেললাইন সংলগ্ন ইটের রাস্তায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটছিলেন। এ সময় গোলাম কবির সেখানে গিয়ে বাধা দিলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গোলাম কবির তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে মিন্টুকে লক্ষ্য করে গুলি চালান।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পরে মিন্টুকে ফায়ার সার্ভিসের পেছনের রেলগেট এলাকায় নিয়ে গিয়ে গলার নিচে ও বুকে একাধিক রাউন্ড গুলি করা হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ঘটনার পর স্থানীয়রা আহত মিন্টুকে উদ্ধার করতে গেলে তিনি তখন নিথর অবস্থায় পড়ে ছিলেন। এদিকে উত্তেজিত জনতা অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তার ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালায়।
 
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
উল্লেখ্য, গোলাম কবির কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। এর আগে ২০২৩ সালে একটি শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিরোধে জড়িয়ে গুলি করার চেষ্টা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
 
স্থানীয়দের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ধরনের মর্মান্তিক ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি :

২৬ মার্চ, ২০২৬,  7:09 AM