ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বিমসটেক বাণিজ্য বাড়াতে বিটুবি সম্পর্ক গুরুত্বপূর্ণ : ইন্দ্র মণি পান্ডে

#
news image

বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে বলেছেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলে সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিটুবি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমসটেক বিজনেস কাউন্সিলে ভারতের নেতৃত্ব গ্রহণের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি এটিকে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উলে¬খ করেন।

বিমসটেক সচিবালয় ভারতের অ্যাসোসিয়েটেড চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (অ্যাসোচেম)-এর এই উদ্যোগকেও স্বাগত জানিয়েছে। তারা মনে করে, এর মাধ্যমে ব্যবসায়িক সংযোগ আরো জোরদার হবে এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে।

পান্ডে জানান, আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ত্বরান্বিত করতে বিমসটেক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষগুলোর জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, অ্যাসোচেম’র নেতৃত্বে এসব উদ্যোগ ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবে এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের টেকসই উন্নয়নে অবদান রাখবে।

নতুন নেতৃত্ব ইতোমধ্যে একটি কৌশলগত কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে, যেখানে বাণিজ্য সহজীকরণ, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা (মাল্টি-মোডাল কানেক্টিভিটি) এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতে সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে। এটি বিমসটেক-এর ‘ব্যাংকক ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য একটি টেকসই ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলা।

অ্যাসোচেম-এর সভাপতি নির্মল কে. এমিন্দা আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, এমএসএমই খাতকে সহায়তা এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সংস্থাটির মহাসচিব সৌরভ সান্যাল বলেন, এই উদ্যোগ সাত সদস্যবিশিষ্ট জোটের দেশগুলোর মধ্যে শিল্প ও সরকারের সমন্বিত সহযোগিতা জোরদারের প্রতিফলন।

বিমসটেক বিজনেস কাউন্সিল (ভারত)-এর চেয়ারম্যান ত্রিভুবন দরবারি এ অঞ্চলকে ‘৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্ভাবনা’ হিসেবে উলে¬খ করে বাণিজ্যিক সংহতি ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব দেন।

এ অনুষ্ঠানে নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের কূটনৈতিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড মিলে সাত দেশের একটি জোট বিমসটেক।

নিজস্ব প্রতিবেদক :

২৬ মার্চ, ২০২৬,  8:15 AM