যথাযথ মর্যাদায় চরভদ্রাসনে মহান স্বাধীনতা দিবস পালিত
লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
২৭ মার্চ, ২০২৬, 12:03 AM

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান স্বাধীনতা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ভোর ৬টায় শহীদদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলার স্বাধীনতা ভাস্কর্যে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, আবুল কালামসহ মুক্তিযোদ্ধাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ। এছাড়া উপজেলা বিএনপি নেতা মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, এজিএম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, আব্দুল কুদ্দুস বাদশা, মঞ্জুরুল হক মৃধা, আঃ কাদের খান, দেওয়ন রহমতুল্লাহ, যুবদল নেতা মোজাফ্ফর হোসেন জাফর, আব্দুল ওহাব মোল্যা, মোস্তফা মোল্যা, গোলাম মোস্তফা, ফজলুর রহমান খান, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন ও শ্রমিকদল নেতা শেখ আসলাম সহ উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দও উপস্থিত থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।
জানা যায়, প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চরভদ্রাসন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, আনসার ও ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সার্বিকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়।