ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ভারত থেকে আসছে আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল

#
news image

পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি শুরু হয়েছে।

আজ সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে পৌঁছেছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে। এরই অংশ হিসেবে গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। পাম্পিং এখনো চলমান রয়েছে।’

কাজী মো. রবিউল আলম জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। সরবরাহ কার্যক্রম চলমান থাকলে এটি ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত ডিজেল আমদানি করা হয়, যা ২০২১ সাল থেকে নিয়মিত চলছে। এর আগে, ১১ ও ২৩ মার্চ দু’দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এভাবে তিন দফায় মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক :

০৯ এপ্রিল, ২০২৬,  9:10 PM