ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

ভাঙারি ব্যবসার আড়ালে চোরাই চক্রের তৎপরতা, বসুরহাটে একজন আটক

#
news image

নোয়াখালীর বসুরহাট এলাকায় বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির চেষ্টাকালে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার কানকির হাট এলাকার বাসিন্দা আলা উদ্দিন দীর্ঘদিন ধরে বসুরহাটে ভাড়া বাসায় থেকে ভাঙারি ব্যবসা করে আসছেন। তিনি বিভিন্ন এলাকা থেকে পুরাতন লোহালক্কড় ও ব্যবহৃত মালামাল সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, এই ব্যবসার আড়ালে তিনি একটি চক্রের সঙ্গে যুক্ত হয়ে চোরাই মালামাল কেনাবেচার সঙ্গেও জড়িত।
ঘটনার রাতে আলা উদ্দিনসহ কয়েকজন সহযোগী বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারের সঙ্গে সংযুক্ত মূল্যবান সরঞ্জাম খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় খুঁটি থেকে নামার পর স্থানীয়দের নজরে পড়ে যায়। এলাকাবাসী চিৎকার দিলে তার সহযোগীরা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দ্রুত পালিয়ে যায়, তবে আলা উদ্দিনকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা।
পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় ট্রান্সফরমারের যন্ত্রাংশ, নলকূপ, অটোরিকশার ব্যাটারি, মসজিদের মাইক, ওয়াইফাই সংযোগের তার এবং বিদ্যুতের তারসহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব চুরির সঙ্গে মাদকাসক্ত ব্যক্তি এবং কিছু অসাধু ভাঙারি ব্যবসায়ী জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সচেতন মহল মনে করছেন, চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অবাধ সুযোগ থাকায় এ ধরনের অপরাধ বাড়ছে। তাই অবৈধ ভাঙারি ব্যবসার ওপর নজরদারি জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং চোরাই মালামাল কেনাবেচা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, চুরি ও চোরাই মালামাল বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১০ এপ্রিল, ২০২৬,  3:47 PM