ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

#
news image

চাঁপাইনবাবগঞ্জে বারোঘরিয়া দামুসের বিল মরিচার দাঁড়ায় কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যা নিরসনে ও কৃষি উৎপাদন গতিশীল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম  (বুলবুল)। সম্প্রতি তিনি জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ সংকটের প্রকৃত চিত্র দেখতে সরেজমিন পরিদর্শন করেন এবং পানির প্রবাহ নিশ্চিত করতে দ্রুত খাল খননের কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠের পর মাঠ ঘুরে দেখেন এবং সেচ সংকটে থাকা সাধারণ কৃষকদের সাথে সরাসরি কথা বলেন। কৃষকরা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং তৎক্ষণাৎ সমাধানের আশ্বাস দেন।

সংসদ সদস্য মো:নুরুল ইসলাম বুলবুল  বলেন, "কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, তা নিশ্চিত করতে হবে।" তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন ​যেসব খাল পলি জমে ভরাট হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে পুনঃখনন করতে হবে।
​জলাবদ্ধতা দূরীকরণ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।এমপি বুলবুলের এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কৃষকদের মতে, খালগুলো খনন করা হলে শত শত হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং সেচ খরচ অনেকাংশে কমে যাবে।

​এলাকার সুধীমহল মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

১২ এপ্রিল, ২০২৬,  12:23 AM