ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন

#
news image

নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রিজ এলাকায় এ কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় খননকাজটি বাস্তবায়ন করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।
উদ্বোধন শেষে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন পলাশ, বিএনপি নেতা মোসাদ্দুর রহমান রকেট, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া হোসেন জাকির, জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, প্রায় ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে। দীর্ঘদিন পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দিত, যদিও বর্ষায় পানি উপচে পড়ত। পুনঃখনন সম্পন্ন হলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং কম খরচে সবজি ও ধান চাষ করতে পারবেন।
প্রায় ২০ বছর পর খালটি পুনঃখনন করা হচ্ছে। এর ফলে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি, সদর উপজেলায় পর্যায়ক্রমে আরও ৫টি খাল খনন করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য।

নওগাঁ প্রতিনিধি :

১২ এপ্রিল, ২০২৬,  12:24 AM