ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

#
news image

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

এতে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মনোয়ার হোসেন। 

এছাড়াও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান প্রমুখ।

এ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬ হাজার ৮শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে আউশ চাষের জন্য পাচ্ছেন ৫ কেজি উন্নত জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। বিতরণকৃত ধানের জাতগুলোর মধ্যে রয়েছে ব্রি ধান-৪৮, ব্রি ধান-৮৫ এবং ব্রি ধান-৯৮।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি, উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানই মূল লক্ষ্য।

এদিকে বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা তার জানান, বর্তমান বাজারে সার ও বীজের দাম বাড়তির দিকে থাকায় সরকারের এই সহযোগিতা তাদের চাষাবাদের খরচ কমাতে বড় ভূমিকা রাখবে।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

১২ এপ্রিল, ২০২৬,  12:31 AM