ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কয়রা-পাইকগাছায় ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪ হাজার মানুষ

#
news image

খুলনার উপকূলীয় দুই উপজেলা পাইকগাছা ও কয়রায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ এ ক্যাম্প থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পান।
 
আয়োজক সূত্রে জানা গেছে, পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় এবং  কয়রার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন, শামসুর রহমান ফাউন্ডেশন ও আইসিডি'র যৌথভাবে এ উদ্যোগ নেয়।
 
নাহার, পিচ ফাউন্ডেশন ও আইসিডির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তদারকি করেন সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব মো. ইকবাল হোসেন।
 
ক্যাম্পে দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিডি'র প্রতিষ্ঠাতা মো. আশিকুজ্জামান, মো. ফিরোজ আহমেদ, মো. সোহেল আহমেদ, জেড এইচ শাহিন, মো. মিজানুর রহমান, মো. হেদায়েতুজ্জামান, এসএম মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মো. হাবিবুর রহমান মুসা, ডিএম হারুনার রশিদ, রুহুল কুদ্দুস, শামসুর রহমান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
 
উপকূলীয় এলাকার বাসিন্দারা জানান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

কয়রা (খুলনা) প্রতিনিধি :

১২ এপ্রিল, ২০২৬,  6:25 PM