ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

পৌরবাসীর দুর্ভোগ লাঘবে ও আধুনিক শহর গড়তে মেয়র হিসেবে গাজী ওহিদুজ্জামান লাভলুকে চায় তৃণমূল

#
news image

পিরোজপুর পৌরসভার জরাজীর্ণ রাস্তাঘাট, তীব্র পানির সংকট আর নিম্নমুখী জীবনমান নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে হতাশা। নাগরিক সুবিধার এমন চরম বিপর্যয়ে পৌরসভার আমূল পরিবর্তন আনতে নতুন নেতৃত্বের স্বপ্ন দেখছে শহরবাসী। আর এই পরিবর্তনের কান্ডারী হিসেবে সর্বস্তরের মানুষের মুখে এখন একটিই নাম— জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওহিদুজ্জামান লাভলু

পৌরবাসীর মতে, গাজী ওহিদুজ্জামান লাভলু কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি রাজপথের এক আপসহীন লড়াকু সৈনিক। তৃণমূল বিএনপির এই উজ্জ্বল নক্ষত্র দীর্ঘ সময় ধরে পিরোজপুরের দরিদ্র ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রদলের সোনালি অতীত থেকে শুরু করে আজ অবধি প্রতিটি সংকটে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পিরোজপুর পৌরসভার প্রধান সমস্যাগুলো হলো অবৈধ দখলদারিত্ব, অপরিকল্পিত নর্দমা ব্যবস্থা এবং সুপেয় পানির অভাব। এসব সমস্যা সমাধানে একজন ত্যাগী ও জনদরদি নেতৃত্বের প্রয়োজন। এলাকাবাসীর দাবি, "লাভলু ভাই এমন একজন মানুষ যাকে সব সময় কাছে পাওয়া যায়, যার কাছে সুখ-দুঃখের কথা বলা যায়। আমরা তাকেই আগামীতে মেয়র হিসেবে দেখতে চাই।"

গাজী ওহিদুজ্জামান লাভলু নিজেও বারবার তার অঙ্গীকার ব্যক্ত করেছেন যে, জনসেবাই তার জীবনের একমাত্র লক্ষ্য। তিনি চান পৌরসভার প্রতিটি নাগরিক যেন শান্তিতে বসবাস করতে পারেন এবং নাগরিক সেবা যেন সবার দোরগোড়ায় পৌঁছে যায়।

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, গাজী ওহিদুজ্জামান লাভলুর হাত ধরেই পিরোজপুর পৌরসভা ফিরে পাবে তার হারানো ঐতিহ্য এবং শহরবাসী পাবে একটি পরিকল্পিত ও আধুনিক ও বাসযোগ্য নগরী।

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর :

১৪ এপ্রিল, ২০২৬,  8:17 PM