ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সেন্টমার্টিন উপকূলে অভিযান; ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্টসহ বোট জব্দ, বাজারমূল্য প্রায় ১.৫১ কোটি টাকা

#
news image

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই একটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত সিমেন্ট ও বোটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর।
সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘সমুদ্র অভিযান’। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ‘এফবি আব্দুর রহমান-২’ নামের বোটটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে বোট থেকে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।
নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত বোট, সিমেন্ট ও সংশ্লিষ্টদের সম্মিলিত মূল্য আনুমানিক ১ কোটি ৫১ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

কক্সবাজার প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  7:53 PM