ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

#
news image

কুষ্টিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৩৯/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল এলাকায় একটি চৌকষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়।

অভিযানকালে মোঃ পল্টু শেখ (৩৮) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার খাসমহল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল আজিজ।

এ সময় তার কাছ থেকে ভারতীয় ২০ বোতল মদ এবং একটি হাসুয়া জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩২ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, আটক আসামি ও জব্দকৃত মালামাল মেহেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে হস্তান্তর করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মো: কামরুজ্জামান (রিপন), কুষ্টিয়া প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  8:27 PM