ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কোম্পানীগঞ্জে ইউএনও কার্যালয়ের সহকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তে প্রশাসন

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক অফিস সহকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক সমবায় নেতার পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নাসিম শাহ সমবায় অফিস সংশ্লিষ্ট জমি বিক্রির অনুমোদন পাইয়ে দেওয়ার কথা বলে তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চনের কাছ থেকে প্রায় সাত মাস আগে ১ লাখ টাকা নেন। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত কাজ সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চান।
অভিযোগ অনুযায়ী, গত ছয়-সাত মাস ধরে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। সর্বশেষ এক মাসে একাধিকবার টাকা ফেরতের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং যোগাযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি হুমকি-ধমকির অভিযোগও তোলা হয়েছে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে।
সোমবার (২০ এপ্রিল) সকালে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান-এর নিকট।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাসিম শাহ মুঠোফোনে প্রথমে অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা উল্লেখ করেন। বিষয়টি পুনরায় নিশ্চিত করতে চাইলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, অভিযুক্ত কর্মচারী বর্তমানে ছুটিতে রয়েছেন। তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তাকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় মহলে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে প্রশাসনের প্রতি জনআস্থা আরও সুদৃঢ় হবে।

মোহাাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  8:34 PM