ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহের ঠিকাদার নিয়োগে পুনঃদরপত্রের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত 

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহের কার্যাদেশ প্রদানকে ঘিরে অনিয়ম, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার গুরুতর অভিযোগ উঠেছে। সর্বনিম্ন দরদাতাকে উপেক্ষা করে অধিক দরদাতা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার প্রতিবাদে সোমবার (২০ এপ্রিল) হাসপাতাল চত্বরে  সচেতন এলাকাবাসীর ব্যানারে
মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি ক্রয়নীতির সুস্পষ্ট লঙ্ঘন করে একটি প্রভাবশালী মহলের যোগসাজশে মেসার্স মিশন কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এতে প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের।
বক্তাদের ভাষ্য, সরিষাবাড়ী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী সহ অফিস সহকারী এবং কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় তথ্য গোপন ও অপকৌশলের আশ্রয় নিয়ে কার্যাদেশটি ‘হাতিয়ে নেওয়া’ হয়েছে। তারা বলেন, এটি কেবল একটি অনিয়ম নয়, বরং পরিকল্পিতভাবে সরকারি অর্থের অপচয় ও স্বচ্ছতা নষ্ট করার অপচেষ্টা।
এ বিষয়ে গত ১৬ মার্চ ২০২৬ ইং তারিখে জামালপুর সিভিল সার্জনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরবর্তীতে কার্যাদেশ বাতিল এবং পুনঃদরপত্র আহ্বানের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পৃথক অভিযোগ জমা দেওয়া হয়েছে।
 
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম খোকন, সেলিম রেজা, শফিকুল ইসলাম, আকাশ মাহমুদ ও সোহেল রানা সহ স্থানীয় ব্যক্তিরা।
 
বক্তারা অবিলম্বে বর্তমান কার্যাদেশ বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় পুনঃদরপত্র আহ্বানের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  8:37 PM