ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধন বড়লেখায় এসএসসি পরীক্ষা ২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অবৈধ বালু মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে - জেলা প্রশাসক হবিগঞ্জ গাজীপুরে ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি কুষ্টিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৯৯ শিক্ষার্থী গলাচিপায় খোলা আকাশের নিচে দুই অসহায় পরিবার পদ্মার চরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডে রূপান্তরে উদ্যোগ নেওয়া হবে বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

গাজীপুরে ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

#
news image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঝুট বাণিজ্যকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের এক সাবেক নেতার ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকার হোপলোন অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেন (৩৮) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, তার সহযোগী সবুজ, রতন ও ইসমাইল মালতসহ বেশ কয়েকজন এই হামলার নেতৃত্ব দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোপলোন অ্যাপারেলস লিমিটেডের কারখানার পরিত্যক্ত কাপড় বা 'ঝুট' ব্যবসা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে একদল সশস্ত্র ব্যক্তি ফরহাদ হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় একটি গাড়িও ভাঙচুর করা হয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম (পিপিএম) জানান, ঘটনার খবর পাওয়া গেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

২১ এপ্রিল, ২০২৬,  8:28 PM