ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গাজীপুর সিটিতে উন্নয়ন প্রকল্প অগ্রগতিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

#
news image

গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, গুণগত মান নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে নগর ভবনের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল ১১ টায় সিটি কর্পোরেশনের প্রতিটি বিভাগের প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব সুদীপ বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। 
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সোহেল হাসান।
সকল বিভাগের প্রধানদের বক্তব্য শেষে প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শওকত হোসেন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে দেশ পরিচালনা করছেন, আমরা তার অংশীদার হতে চাই। গাজীপুর সিটির উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা পাবো বলে আমরা বিশ্বাস করি। 
মোহাম্মদ সোহেল হাসান বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং গুণগত মান নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সীমা অনুসরণ এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সমাপনী বক্তব্যে সুদীপ বসাক চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতা, সমন্বয় ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

ইমন খান, গাজীপুর প্রতিনিধি :

২৩ এপ্রিল, ২০২৬,  1:15 AM