ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

খুটাখালী বন বিটে গর্জন মাদারট্রি পাচারের অভিযোগ

#
news image

কক্সবাজার জেলার ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বন বিটে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বন বিট কর্মকর্তা ও হেডম্যান আবুল কালামের যোগসাজশে সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান গর্জন মাদারট্রি কেটে পাচার করা হচ্ছে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় বনভূমির গাছ নির্বিচারে কেটে পাচার করছে। বিশেষ করে গর্জন গাছ—যা বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ—তা পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এতেই শেষ নয়, খুটাখালীর সেগুনবাগিচা এলাকায় সংরক্ষিত বনভূমির ভেতরে অবৈধভাবে পাকা দালান নির্মাণের অভিযোগ উঠেছে। একই এলাকায় সেলু (ড্রেজার) মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এতে বনভূমির মাটি ক্ষয়, পানি প্রবাহের পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে বলে মনে করছেন পরিবেশবিদরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব কর্মকাণ্ড প্রকাশ্যে ঘটলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এতে করে বন উজাড়ের মাত্রা দিন দিন বাড়ছে এবং পরিবেশ ধ্বংসের ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করছে।
এ বিষয়ে অভিযুক্ত বন বিট কর্মকর্তা আবুল কালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে সচেতন মহল দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি :

২৪ এপ্রিল, ২০২৬,  2:28 AM