ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল

#
news image

মানবিকতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাউন্টস অফিসার শফিকুল ইসলাম। কুড়িয়ে পাওয়া নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

জানা যায়, উপজেলার কয়রা এলাকার বাসিন্দা ও সুন্দরবন সুজের মালিক ব্যবসায়ী তরিকুল ইসলাম ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত তার সঙ্গে থাকা একটি ব্যাগ হারিয়ে ফেলেন। ব্যাগটিতে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা ছাড়াও ছিল প্রয়োজনীয় কাগজপত্র, যা হারিয়ে তিনি বিপাকে পড়েন।

অন্যদিকে, একই সড়ক দিয়ে যাওয়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাউন্টস অফিসার শফিকুল ইসলাম রাস্তার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে সেটি নিজের জিম্মায় নেন। পরে তিনি ব্যাগটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।

এ সময় কয়রা সাংবাদিক ফোরামের মাধ্যমে প্রচারিত একটি সংবাদ তার নজরে আসে, যেখানে হারানো ব্যাগের বিষয়ে উল্লেখ ছিল। সংবাদটি দেখে তিনি নিশ্চিত হন যে ব্যাগটি তরিকুল ইসলামের। এরপর তিনি রবিবার সকালে মালিককে ডেকে নিয়ে তার হাতে অক্ষত অবস্থায় ব্যাগটি বুঝিয়ে দেন।

হারানো টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেয়ে আবেগাপ্লুত তরিকুল ইসলাম শফিকুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এমন সততা আজকাল খুবই বিরল। তার এই মানবিকতা সমাজের জন্য অনুকরণীয়।”

স্থানীয়দের মতে, শফিকুল ইসলামের এই উদ্যোগ শুধু একজন ব্যক্তিকেই সহায়তা করেনি, বরং সমাজে সততা ও নৈতিকতার এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

কয়রা (খুলনা) প্রতিনিধি :

২৬ এপ্রিল, ২০২৬,  1:35 PM