ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

বারহাট্টায় কৃষকের গোয়ালঘরেসহ আগুনে পুড়ল ১০ গরু

#
news image

নেত্রকোনার বারহাট্টায় গোয়াল ঘরে আগুন লেগে একই পরিবারের  ১০টি গরু পুড়ে দগ্ধ হয়েছে। এতে প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উপজেলা সদর ইউনিয়নের বড়ী গ্রামে (৪ জানুয়ারি) শনিবার গভীর রাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। এই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের ১০ টি গরুর মধ্যে ৪ টি গরু রাতেই মারা গেছে। বাকী গরুগুলোর অবস্থাও আশঙ্কাজনক।

ভুক্তভোগী দুই কৃষক বড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহেল মিয়া ও শাহীন মিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, যৌথ পরিবার হওয়ায় দুই ভাই মিলেমিশে এক গোয়ালেই দীর্ঘদিন ধরে গরুগুলো লালন-পালন করে আসছিলেন। কিন্তু গতরাতে তাদের গোয়াল ঘরে হঠাৎ আগুন লেগে তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। এমন ক্ষতিতে তাদের বাড়িতে চলছে শোকের মাতন। মধ্যে রাতে আগুন লাগায় দেরিতে খোঁজ পাওয়ার কারণে এলাকার মানুষ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

বড়ী গ্রামের বাসিন্দা এস এম সায়েম কাদের পরাগ বলেন, আগুন লাগার খবর শুনে আমারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এরপরও আমরা এলাকাবাসী সবাই চেষ্টা করে ভোর বেলায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। তাদের গোয়ালে থাকা ১০ টি গরুর মধ্যে ৪ টি গরু রাতেই মারা গেছে। বাকী গরু গুলোর অবস্থাও আশঙ্কাজনক।

বারহাট্টা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপ সহকারী ডাঃ মোশারফ হোসেন বলেন, জীবিত ৬ টি গরুর মধ্যে ৫ টির অবস্থাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এরপরও আমরা চিকিৎসার কোন ঘাটতি রাখবো না। 

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, আগুন লাগার ঘটনাটি শুনেছি। কিছুক্ষণের পরই আমি ঘটনাস্থল পরিদর্শনে যাবো। শুনেছি দুই কৃষকের ১০ টি গরু পুড়ে গেছে। বিষয়টি দেখে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৫ জানুয়ারি, ২০২৫,  9:49 PM