ঢাকা ০৭ মে, ২০২৬
শিরোনামঃ
জমি বিরোধের জেরে শরণখোলায় বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ গাজীপুরে এমইপি গ্রুপের আয়োজনে ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত  সরিষাবাড়ীতে  হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করণে কর্মশালা বদরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা: ২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ পদোন্নতির পরও চকরিয়ায় বহাল প্রকৌশলী সৌরভ দাস মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা চুরি, এলাকায় চাঞ্চল্য সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত ১৬ লাখ ৯০ হাজার মেট্রিক টন ছাড়িয়েছে গণমাধ্যমকে অ্যানালগ কাঠামোর বাইরে ডিজিটাল বাস্তবতার উপযোগী করতে হবে : তথ্যমন্ত্রী বদরগঞ্জে দিনমজুরের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ

 সরিষাবাড়ীতে  হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করণে কর্মশালা

#
news image

আধুনিক কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে জামালপুরের সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে সরিষাবাড়ী পৌরসভার বাউশী বাজার এলাকায় আয়োজিত এক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার  সেলিম উর রহমান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আল আমিন উপস্থিত ছিলেন। কর্মশালার সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের সরিষাবাড়ী উপজেলার পরিবেশক এস এম আশরাফুল আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন টিএসও-মধুপুর নূর মোহাম্মদ এবং কৃষিবিদ সাজেদুল ইসলাম।
কর্মশালায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের হাইব্রিড ধান চাষ, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময়  অংশগ্রহণকারী কৃষকরা বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতি কৃষকদের ১ কেজি করে হাইব্রিজ জাতের ধান বীজ বিতরন করা হয়।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

০৬ মে, ২০২৬,  9:26 PM