ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

উত্তরবঙ্গের রহনপুরে সবজি ক্রেতাদের মন ভরছে খুশিতে 

#
news image

উত্তরবঙ্গের জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কাঁচা বাজার,
 কিছু দিন আগে বাজারে সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ছিল  সবজি ক্রয়। যা নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত ছিল না। তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কিছু টা কমেছে সবজির দাম। সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন সবজি কেনায়। তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনো বাড়তি ।
 
রহনপুরে সোমবার সাপ্তাহিক কাঁচা বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম প্রতি কেজি  বেগুন বিক্রি হচ্ছে ১০,১৫ গাঁজর প্রতি কেজি ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ১০,১২টাকা, ফুলকপি প্রতি পিস ৮ -১৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ কেজি টাকা , টমেটো প্রতি কেজি ২৫-৩০ টাকা, শসা প্রতি কেজি ৪০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৪০ টাকা, মুলা ১০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ২০ টাকা, নতুন আলু প্রতি কেজি, ৩৫ টাকা ও পেয়াজ ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 
কাঁচা বাজার করতে আসা ক্রেতারা জানান কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশ ছোঁয়া, সেই তুলনায় এখন সবজির দাম কমেছে। তবে এখনো কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে, যদিও বিক্রেতারা বলছেন— এখন এই সবজিগুলোর মৌসুম নয়। বাকি সবজিগুলোর দাম তুলনামূলক কম।
 
তিনি আরও বলেন, এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে। বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই, তবে দু-এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকতো। তারপরেও কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে।
 
সবজি  বিক্রেতারা জানান এবছর জেলায় শীত মৌসুমে কাঁচা সবজি বেশি উৎপাদন হওয়ায় বাজারে সবজি গুলোর দাম অনেক কম থাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

আনোয়ার হোসেন, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি :

০৭ জানুয়ারি, ২০২৫,  1:33 AM