ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের র‍্যালি

#
news image

অনেকটা আগেভাগেই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে চুয়াডাঙ্গায়। ফুটবলের দিনক্ষণ ঘোষণার পর থেকেই অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তর্ক বিতর্কের পর এবার ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালির মাধ্যমে পথে প্রান্তরে গড়িয়েছে বিশ্বকাপের আমেজ।

প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে, হাতে হলুদ-সবুজের পতাকা উঁচিয়ে ব্রাজিল ব্রাজিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে চুয়াডাঙ্গার সড়কগুলো। নানা বয়সের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা।

রোববার (৩১ মে) বিকালে শহরের টাউন ফুটবল মাঠ থেকে মোটরসাইকেল, প্রাইভেট কারযোগে র‍্যালিটি বের হয়। 

শহরের শহীদ হাসান চত্বর হয়ে কোর্টমোড় ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন পূরণ হবে, এমনটিই প্রত্যাশা করছেন ব্রাজিল সমর্থক গোষ্ঠী।

কয়েকজন ব্রাজিল সমর্থক বলেন, বিশ্বকাপ খেলার উন্মাদনা সৃষ্টি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

বিশ্বকাপ খেলা আসলে ব্রাজিল সমর্থকদের মধ্যে একটা আনন্দ বয়ে আসে। 

বিশ্বে যত ভালো খেলোয়ার তৈরি হয়েছে তার সবই ব্রাজিল থেকে-বলেছেন স্থানীয় সমর্থকেরা। ব্রাজিল ভক্তরা খুবই সুশৃঙ্খল। 

আজকে ব্রাজিল ভক্তদের মোটরসাইকেল শোডাউন ও আনন্দ র‍্যালি জানান দিচ্ছে বিশ্বকাপ এসে গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

৩১ মে, ২০২৬,  10:20 PM