ঢাকা ০২ জুন, ২০২৬
শিরোনামঃ
রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিদল মাধবপুরে অবৈধ বালু-মাটি উত্তোলন বিরোধী অভিযান: ২ ড্রেজার ও ৩ হাজার ফুট পাইপ ধ্বংস, ভেকুর ব্যাটারি জব্দ অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ প্রদানে বিশেষ নির্দেশনা গণঅভ্যুত্থানের পর প্রথম ভারত সফরে নেপালের ক্ষমতাসীন দলের প্রধান কৃষক স্মার্ট কার্ডধারী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ও বোর্ড পরিবর্তনের সময় বাড়ল বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরাক হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু বড়লেখায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

পারেরহাটে ডাকাতি: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে জেলা বিএনপি নেতা লাভলুর মতবিনিময়

#
news image

পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার ঐতিহ্যবাহী পারেরহাট মৎস্য বন্দরে সাম্প্রতিক ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু।
শনিবার (২ জুন) দুপুর ১২:৩০ মিনিটে  বন্দর এলাকায় আয়োজিত এক প্রতিবাদ ও সমাবেশে তিনি এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল মাসুদ, সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, এবং বিভিন্ন ব্যবসায়ী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, "বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল থেকেই দেশে লুটপাটের সংস্কৃতি তৈরি হয়েছে। তবে বর্তমান সময়ে এসে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অতীতে যে যা-ই করে থাকুক না কেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসনকে কঠোর হতে হবে। লুটপাট, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।"
বক্তারা বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সাধারণ ব্যবসায়ীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে পারেরহাট মৎস্য বন্দরে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা অতি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তবে ঘটনার বিস্তারিত ও আইনি পদক্ষেপের বিষয়ে জানতে সংশ্লিষ্ট থানা বা স্থানীয় প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

০২ জুন, ২০২৬,  8:18 PM