ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ও বোর্ড পরিবর্তনের সময় বাড়ল

#
news image

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে কলেজ পরিবর্তন (ইটিসি) ও বোর্ড পরিবর্তন (বিটিসি)-সহ বিভিন্ন সংশোধনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ (মঙ্গলবার) বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশেষ বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে (ইটিসি) কলেজ পরিবর্তন, বোর্ড পরিবর্তন (বিটিসি), বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে।

বোর্ড জানায়, বিশেষ বিবেচনায় বর্ধিত এই মেয়াদের পর আর কোনো অবস্থাতেই সময় বাড়ানো হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সংশোধনীর নির্ধারিত ফি হিসেবে অনলাইন কলেজ পরিবর্তন (ইটিসি) ৭শ’ টাকা। প্রতি বিষয় পরিবর্তন ২শ’ টাকা। বিভাগ বা গ্রুপ পরিবর্তন ৮শ’ টাকা এবং ভর্তি বাতিল ফিল ৬শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বোর্ড জানিয়েছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। ফলে এই কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের সশরীরে বোর্ডে এসে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই।

নিজস্ব প্রতিবেদক :

০২ জুন, ২০২৬,  8:47 PM