ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

গাজীপুরের গাছায় পৃথক অভিযান: অস্ত্র ও ইয়াবাসহ তিন অপরাধী গ্রেফতার

#
news image

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ জুন ২০২৬ তারিখ রাতে গাছা থানার আলাদা দুটি এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গাছা থানাধীন চকলী এলাকার মিরেরবাজার টু কোনাবাড়ী লিংক রোডের ওপর। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার এসআই (নিঃ) মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উত্তর কলমেশ্বর এলাকার ভাড়াটিয়া মোঃ হাফিজুর রহমান (২২) এবং শরিফপুর এলাকার মোঃ মেহেদী হাসান (২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি অবৈধ লোহার তৈরি অস্ত্র উদ্ধার করা হয় । এই ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(e) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
এর আগে, একই দিন রাত ৮:৩০ ঘটিকায় গাছা থানার কুতিয়ারা মুন্সি মার্কেট সংলগ্ন আল্লাহর দান সুয়েটারের সামনের পাকা রাস্তার ওপর অপর একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। গাছা থানার এসআই (নিঃ) মোঃ সাইফুল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোঃ ইদ্রিস আলী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। সে পশ্চিম জাকর (সাকরাউরী) এলাকার বাসিন্দা।
তল্লাশি চালিয়ে ইদ্রিস আলীর কাছ থেকে আনুমানিক ৪,২০০ টাকা মূল্যমানের ১৪ পিস (১.৪ গ্রাম) নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুর প্রতিনিধি :

০৪ জুন, ২০২৬,  8:59 PM