ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সোমালিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ১, আহত ৫৫

#
news image

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে চলতি সপ্তাহে ছড়িয়ে পড়া রাজনৈতিক সহিংসতায় একজন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। 

দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ তার মেয়াদ এক বছর বাড়ানোর ঘোষণা দেওয়ার পর দেশটিতে নতুন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। তার বর্তমান মেয়াদ ১৫ মে শেষ হওয়ার কথা ছিল। 

রোববার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিরোধী দল ও আঞ্চলিক নেতারা বৃহস্পতিবার মোগাদিশুতে বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন। তবে কর্মসূচি শুরু হওয়ার আগেই ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। 

মোগাদিশু থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এর আগের দিন ও রাতজুড়ে রাজধানীতে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সংগ্রহ ও যাচাই করা তথ্য অনুযায়ী, সহিংসতায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং এতে ৫৫ জন আহত হয়েছেন।

তবে এএফপি স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি।

সংঘর্ষে সরকারি বাহিনীর সঙ্গে বিরোধী নেতাদের সমর্থিত মিলিশিয়ারা জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট শরিফ শেখ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী হাসান আলি খাইরে। বিক্ষোভে অংশ নিতে তারা রাজধানীর কেন্দ্রীয় এলাকায় অবস্থান নিয়েছিলেন।

বর্তমান প্রেসিডেন্টের অনুগত আইনপ্রণেতারা মার্চ মাসে সংবিধান সংশোধন করেন। এর লক্ষ্য ছিল সোমালিয়াকে প্রথমবারের মতো সরাসরি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে নেওয়া। 

এতে গোত্রপ্রধানভিত্তিক বিদ্যমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা করা হয়।

তবে বিভিন্ন গোত্রে বিভক্ত দেশটিতে প্রতিদ্বন্দ্বীতা এবং বড় অংশ জুড়ে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাবের নিয়ন্ত্রণ থাকায় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হয়নি। কেবল কয়েকটি সীমিত এলাকায় কিছু অগ্রগতি দেখা গেছে।

বিরোধী দল ও আঞ্চলিক নেতারা মোহামুদের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছেন। 

তাদের মতে, এটি ক্ষমতা আরও কেন্দ্রীভূত করার একটি প্রচেষ্টা।

নিজস্ব প্রতিবেদক :

০৭ জুন, ২০২৬,  8:48 PM