ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

উখিয়ায় ২০ হাজার ইয়াবা নিয়ে রামুর মিজান আটক

#
news image

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শাহপরী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।

আটককৃত কারবারি রামুর ধেছুয়াপালং হাকিম আলী পাড়া গ্রামের মৃত মো. ছৈয়দের ছেলে ইমাম হোসেন ওরফে মো. মিজান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহপরী হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নিরস্ত্র মাহাবুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিএন্ডটি এলাকায় অবস্থান নেয় শাহপরী হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। এসময় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি হতে নেমে এক যুবক হাতে শপিং ব্যাগ নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

তিনি জানান, আটকের পর তার ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় অতিকৌশলে বাঁধা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধৃত মাদক কারবারি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নুরুল বশর, (উখিয়া) কক্সবাজার :

০৭ জানুয়ারি, ২০২৫,  10:18 PM