ঢাকা ১৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন বিএনপির নেতা ছবদের হাসান আশুগঞ্জে পুলিশের অভিযানে চোরাচালানকৃত জিরার (৬৮৪০ কেজি) ট্রাকসহ ০৪ জন গ্রেপ্তার ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ কোনাবাড়িতে পূর্ব শত্রুতার জেরে বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ের দেবনগড় ইউনিয়নে টিআর কাবিটা-কাবিখা কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

#
news image

জুলাই বিপ্লব চলাকালে সংগঠিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

এদের মধ্যে জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জন এবং গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। 

যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন বলে তিনি জানান।

এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হচ্ছে না। 

‘নাগরিকত্ব যাচাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা যাচ্ছে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘মূলত নাগরিকত্ব পরিচয় যাচাই করার জন্যই পুলিশ ভেরিফিকেশন বহাল রাখতে হচ্ছে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে অনেক রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে কেউ পাসপোর্টের আবেদন করেছেন কি না- সেটা যাচাই করার প্রয়োজন রয়েছে।’

নিজস্ব প্রতিবেদক :

০৭ জানুয়ারি, ২০২৫,  10:42 PM

news image
জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি