টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্লান তৈরি করা হবে - জিসিসির প্রশাসক
ইমন খান, গাজীপুর প্রতিনিধি :
১১ জুন, ২০২৬, 6:11 AM

আগামী ৫০ বছরের জন্য টঙ্গীর মানুষ বসবাসের উপযোগী করার জন্য জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এক বছরের মধ্যে এই কাজ সমাপ্ত হবে। ভারী বর্ষনে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। তিনি আরো বলেন,প্লান করে ও মানুষের সাথে সমন্বয় করে পরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরি করা হয়নি। যার ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। জিসিসির প্রশাসক আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে গাজীপুর সিটিকে একটি ক্লিন ও গ্রীন সিটি উপহার দেওয়ার জন্য করপোরেশনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।
দীর্ঘমেয়াদী সময় পেলে পুরো গাজীপুর সিটিকে আধুনিক সিটি হিসেবে গড়ে তুলবো।
১০ ই মে দুপুর সাড়ে ১২ টায় টংগীর কেন্দ্রীয় মসজিদে প্রবেশ করে জোহরের নামাজ শেষ করে ঐ মসজিদের অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দেন। দুপুর ২ টায় টংগী আঞ্চলিক অফিসের কর্মকতা ও কর্মচারীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে ৪৮ নং ওয়ার্ডে দীর্ঘ ৩ ঘন্টা সময় পরিদর্শন করে জলাবদ্ধতার চিত্র স্বচোখে দেখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, সিটি কর্পোরেশনের অতিরিক্ত চিপ ইঞ্জিনিয়ার সুদীপ বসাক,প্রকৌশলী হারুন অর রশিদ, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম,বিএনপির নেতা রাশেদুল ইসলাম কিরণ,আরিফ হাওলাদার,আব্দুর রহিম কালা, সাবেক কাউন্সিলর সফি আহমেদ, আবুল হাসেম,৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজমুল হোসেন মন্ডল প্রমূখ।