প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাজশাহী প্রতিনিধি :
১১ জুন, ২০২৬, 6:15 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা গতকাল বুধবার(১০জুন) সকাল ৯টায় শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে বগুড়া বিট মডেল হাই স্কুল ৭ উইকেটে হারায় নওগাঁ জেলা স্কুলকে। টসে হেরে নওগাঁ জেলা স্কুল ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৭৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ রিয়াদ ২৬ রান করে। বিপক্ষ দলের পক্ষে ইরফান ১ রানে ৩টি. গোলাম রোজেল ১১ ও সোজিব ৮ রানে ২টি করে উইকেট নেন। বগুড়া বিট মডেল হাই স্কুল ৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৭.৫ ওভােের ৩ উইকেটে টার্গেট পুর্ন করে(৭৫রান)। দলের পক্ষে সর্বোচ্চ্ ইরফান ২২ ও করিম অপরাজিত ২৭ রান করে। বিপক্ষ দলের পক্ষে মাহি,কল্লোল ও রিয়াদ ১টি করে উইকেট নেন। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক কৃতি ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান । অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক। এ সময় আগত দলের কর্মকর্তা ও খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।#ছবি আছে#