হবিগন্জ দক্ষিণ অঞ্চল সমাবেশে ‘নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান’ দায়িত্বশীল কর্মী সমাবেশে ঃআল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী
এস এম শামীম আহমেদ :
১১ জুন, ২০২৬, 6:26 AM

বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ দক্ষিণ অঞ্চল শাখার উদ্যোগে দায়িত্বশীল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার, ১০ জুন সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার আল-খলিফা কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি আহমদ কবিরের সভাপতিত্বে ও অলিউর রহমান সানির সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ’র মুহতারাম চেয়ারম্যান আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান ফিতনার যুগে নিজের ঈমান-আমল হেফাজতের পাশাপাশি পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়লেই দুনিয়া ও আখেরাতে মুক্তি মিলবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তালামীযের সহ-সভাপতি কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ড. মইনুল ইসলাম পারভেজ, মাওলানা আনোয়ার হোসেন সালেহী, মুফতি বেলাল আহমেদ, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সাদেকুর রহমান সাদেক, কাজী আলাউদ্দিন দোস্তগীর, আব্দুল হালিম হারুন ও হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি নোমান আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে প্রতিটি ঘরে দ্বীনি পরিবেশ কায়েম করতে হবে। এ জন্য অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে স্থানীয় ওলামায়ে কেরাম, আল ইসলাহ ও তালামীযের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী।

সম্পর্কিত