ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বারুইপাড়ার ঘটনায় দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ এমপি রাহাদের

#
news image

বারুইপাড়া ইউনিয়ন কৃষক দল নেতা বাদল মোড়লের নৃশংস হত্যাকাণ্ড এবং এর জের ধরে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ঘটনার প্রতিক্রিয়ায় মব পরিস্থিতি সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্ট করে। 
তিনি জানান, ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা, ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।
সংসদ সদস্য রাহাদ বলেন, “অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে।” 
তিনি সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, “অপরাধী যে-ই হোক, তদন্ত সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। মাঠপর্যায়ে এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন, ইনশাআল্লাহ।”

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১১ জুন, ২০২৬,  9:16 PM