ঢাকা ১৭ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে ৬৪ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখার খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বারহাট্টায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২

#
news image

বাগেরহাটের ফকিরহাটে জেলার সদর বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, বাগেরহাট সদর আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং বাগেরহাট সদর সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো: মশিউর রহমান (৩০)।
পুলিশ জানায়, গত ৯জুন রাত ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে দুর্বৃত্তরা ছুরিাকাঘাত করে হত্যা করে। এসময় তার সাথে থাকা অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে মারাত্বক আহত হন।
এ ঘটনায় গত ১১জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, আনিসুর রহমান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামী হাসান মোল্লা এবং ১২নং আসামী মো: মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার (১৬ জুন) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাট প্রতিনিধি :

১৬ জুন, ২০২৬,  9:06 PM