ঢাকা ১৭ জুন, ২০২৬
শিরোনামঃ
বড়লেখার খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বারহাট্টায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে এমপি ফয়সালের জিরো টলারেন্স ঘোষণা

#
news image

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের সাধারণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৬ জুন সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল এমপি । 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকা সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের বিস্তার রয়েছে । মাদক নির্মূলে আমার পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করলাম । যে-ই মাদকের সাথে জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনতে হবে । এমনকি আমার দলের পরিচয় দিয়েও যদি কেউ মাদক কারবারিকে বাঁচাতে চায়, তাকেও ছাড় দেওয়া হবে না।” মাদক সেবনকারি বা মাদক ব্যবসায়ী কেউ আমার দলে নয় । 
তিনি আরও বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন পৌঁছে দিতে হবে। মাধবপুরের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয় । গ্রামীণ উন্নয়ন ও মাদক নির্মূলে নিজ নিজ এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ঈসমাইল হোসেন, এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস এম শামীম আহমেদ, সাংবাদিক আলমগীর কবির, নারী উদ্যোক্তা চাঁদ সুলতানা চৌধুরী (শাবানা) এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এস এম শামীম আহমেদ:

১৬ জুন, ২০২৬,  9:09 PM