ঢাকা ২৩ জুন, ২০২৬
শিরোনামঃ
হবিগঞ্জে জেলা পুলিশের  মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন কাপাসিয়ায় কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত শিক্ষা বিস্তারের মাধ্যমেই সমাজে আলো ছড়াতে হবে : সৈয়দ মোঃ শাহজাহান টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেফতার বড়লেখায় দারুল কোরআন মডেল মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফটিকছড়ির হালদা ভ্যালী চা বাগানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ এলাকাবাসীর গাজীপুরে বিআরটিএর অরক্ষিত ড্রেনে পড়ে নারীর মৃত্যু ভাটিপাড়া, পাহাড়পুর সড়ক ও বাসস্ট্যান্ডে আজমিরীগঞ্জ থানা পুলিশের চেকপোস্ট ও বিশেষ অভিযান গাজীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএর সহায়হা প্রদান

ভাটিপাড়া, পাহাড়পুর সড়ক ও বাসস্ট্যান্ডে আজমিরীগঞ্জ থানা পুলিশের চেকপোস্ট ও বিশেষ অভিযান

#
news image

জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে আজমিরীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে।

অভিযানের অংশ হিসেবে বিরাট ভাটিপাড়া পয়েন্ট, পাহাড়পুর সড়কের পয়েন্ট, উপজেলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় দূরপাল্লার বাস, মাইক্রোবাস, সিএনজি ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালিয়ে যাত্রীদের পরিচয় ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানে আজমিরীগঞ্জ থানার সেকেন্ড অফিসার  সত্যজিৎ, এস আই নাজির, এস আই জিয়া এবংএস আই আদিল এবং  অন্যান্য পুলিশ সদস্য ও কনস্টেবলগণ অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তকরণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

এদিকে, আজমিরীগঞ্জ থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা মনে করেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আজমিরীগঞ্জ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে উঠবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রমে অপরাধ প্রবণতা কমবে এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে।

মাসুদ রানা ঃ

২২ জুন, ২০২৬,  8:12 PM