গাজীপুরে যুবদলের নেতৃবৃন্দ রাজপথে থাকবে ভ্যানগার্ড হয়ে - কল্লোল
গাজীপুর প্রতিনিধি :
২৭ জুন, ২০২৬, 9:07 PM

যেকোন নৈরাজ্য ঠেকাতে গাজীপুর মহানগরীর কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের নেতৃবৃন্দ রাজপথে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভ্যানগার্ড হয়ে সর্বদা প্রস্তুত যুবদল। মানুষের জানমাল নিরাপত্তায় যুবদলের প্রতিটি নেতাকর্মী কাজ করবে। যে কোন নাশকতা ঠেকাতে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের রুখে দিতে যুবদল প্রস্তুত। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এর বিরুদ্ধে গাজীপুর মহানগরের কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের প্রতিবাদ মিছিল শেষে এসব কথা বলেন কাউলতিয়া ইউনিয়ন ছাত্রলের সাবেক যুগ্ম আহবায়ক ও কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের নেতা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান কল্লোল।
তিনি আরও বলেন, গাজীপুর -২ আাসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক, সদস্য সচিব সহ সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে যুবদল মাঠে আছে। আওয়ামী ফ্যাস্টিসদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গাজীপুরের রাজপথ যুবদল কাজ করছে।
তিনি শুক্রবার বিকাল ৪ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঐ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।
চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মহাসড়ক থেকে শুরু হয়ে সালনা বাজার প্রদক্ষিন শেষে পুনরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কেের প্বাশে বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত আলোচনা শেষে সমাপ্ত হয়।