বাউবি শিক্ষক ফোরামের সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব
আমিনুল ইসলাম রবিন :
২৯ জুন, ২০২৬, 9:08 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আবু তালেব।
আজ সোমবার (২৯ জুন) বাউবির শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ মণ্ডল ও অধ্যাপক আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. এ কে এম আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান এবং গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক সাকিবা ফেরদৌসী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন—অধ্যাপক ড. রাফসান মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক মো. সাব্বির হোসেন, প্রভাষক মো. মোরছালিনুর রশিদ, প্রভাষক মো. আনিসুর রহমান এবং প্রভাষক মোছা. জারিন তাসনীম মুনিফা।
নবগঠিত কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক, গবেষণামুখী ও সহমর্মিতাপূর্ণ একাডেমিক পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের আস্থা ও সমর্থনের জন্য সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাউবিকে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক, গবেষণানির্ভর ও মানবিক বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে আগামী দিনে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।