ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে সব শিক্ষার্থী : সিএ প্রেস উইং

#
news image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে।   

আজ বৃহস্পতিবার এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পেয়ে যাবে।

শফিকুল আলম বলেন, পূর্ববর্তী সরকার একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করতো। এটা দেখাতে যে, ১ জানুয়ারি সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাচ্ছে।

প্রেস সচিব আরও বলেন, তবে তথ্যে দেখা যায় যে, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ বিতরণ সম্পন্ন হতো মার্চ মাসে। এমনকি কোনো কোনো বছর জুলাই পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছিল।

তিনি বলেন, ২০২২ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণের শেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ শিক্ষাবর্ষে ১৭ মার্চ ও ২০২৪ শিক্ষাবর্ষে ২৭ ফেব্রুয়ারি।

শফিকুল আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সকল অংশীদারদের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ‘এমনকি সরকার পাঠ্যপুস্তক মুদ্রণ দ্রুত সম্পন্ন করতে কাগজ প্রস্তুতকারকদের সাথেও বসেছে।’

প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১০ জানুয়ারি, ২০২৫,  3:11 AM