ঢাকা ০২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জনগণের সমস্যা সমাধানের কার্যকর ফোরাম হওয়া উচিত সংসদ: বিরোধীদলীয় নেতা গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের অধস্তন আদালতে বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প বাণিজ্যিক নথিপত্র ডিজিটাল প্রক্রিয়াকরণের পাইলট কর্মসূচি চালু করল বাংলাদেশ ব্যাংক জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী হালান্দের জাদুতে কোয়ার্টারে চোখ নরওয়ের, এমবাপ্পের জোড়া গোলে বিধ্বস্ত সুইডেন, আজটেকায় মেক্সিকোর ইতিহাস ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩ বসুরহাট পৌরসভার ১১৮ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

কাশিমপুরে নিষিদ্ধ  আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ খানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

#
news image

গাজীপুর মহানগরীর ৩নং ওয়ার্ডের হাতিমারা এলাকায় গভীর রাতে একটি জমি জবরদখলের চেষ্টা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত আব্দুর রউফ খান ও তার ছেলে শাহরিয়ার রহমান মাসুম যিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারা উভয়ই 
রাতের আঁধারে জমির সীমানা গেট ভেঙে সরিয়ে দেয়াল নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে হাতীমারা এলাকার রউফ খান তার সহযোগীদের নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে সীমানা প্রাচীরে নির্মিত গেইট ভেঙে সরিয়ে ফেলে এবং পরে সেই স্থানে দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। এ সময় জমির মালিক সেলিম রেজা ও রমজান আলী। জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। এ বিষয়ে জমির পাওয়ার অব এটর্নি দলিল সূত্রে মালিক সেলিম রেজা বলেন, জমিটির মূল মালিক ওয়ারিশসূত্রে আশরাফ উন নেসা। পরে তিনি ১৩৯৬৫ নম্বর দলিলের মাধ্যমে রমজান আলী ও মোঃ সেলিম রেজার অনুকূলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন। এরপর থেকে তারা জমিটির ভোগদখল করে আসছেন। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সাবেক জে.এল. নং-৫৪৬, হাল জে.এল. নং-৬০, এসএ খতিয়ান নং-১৫, আরএস খতিয়ান নং-৪৩৩, জোত নং-৯৪১১ ও ২২২৪৬-এর অন্তর্ভুক্ত। এসএ দাগ নং-৭৯২ (আরএস দাগ নং-২৬৪৯) এবং আরএস দাগ নং-২৬৫০-এর মোট ১৭.৫০ শতাংশ জমি ভোগদখল করে আসছেন রমজান আলী ও মোঃ সেলিম রেজা। এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জমিতে চলমান নির্মাণকাজ বন্ধ করে দেয়। 
এ ব্যাপারে গাজীপুর মহানগর কৃষক দলের ১ নং যুগ্ম আহবায়ক সেলিম রেজা বলেন,আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে রাজপথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। ঠিক তখনকার সময়ে এই রউফ খান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমাদের পুলিশি হয়রানি করে এলাকা ছাড়া করেছে। তিনি আরও বলেন ৫ ই আগষ্টের আগে তার ছেলে শাহরিয়ার রহমান মাসুম ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন,ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে বেশ কয়েক মাস এলাকা ছাড়া পালিয়ে ছিলেন,বর্তমানে তারা বাপ ছেলে মিলে 
 আমাদের জমি রাতের আধারে দখল নিতে চায়।
তাই প্রশাসনের কাছে অনুরোধ করছি অতি দ্রুত  নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ খান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান মাসুম কে আইনের আওতায় এনে বিচার করা হউক।

গাজীপুর প্রতিনিধি :

০১ জুলাই, ২০২৬,  8:09 PM