জবি’র সাংবাদিকতা বিভাগের ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
১৩ জুলাই, ২০২৬, 9:21 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব উদ্বোধনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ডিজিটাল সাংবাদিকতা এবং গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো। ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠবে।”
চুক্তি বাস্তবায়নের গতি উল্লেখ করে উপাচার্য আরও বলেন, “আমরা লোভ দেখানো চুক্তি থেকে দূরে থাকি। গত এপ্রিল মাসে চুক্তি করে আজকেই ল্যাবের উদ্বোধন করতে পেরে সত্যিকারে আনন্দিত। তাই আমাদের কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, “সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই তোমরা যখন এই পেশায় যাবে, তোমাদের শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন করলেই হবে না, পাশাপাশি সঠিক ও ইতিবাচক সংবাদকে গুরুত্ব দিতে হবে এবং সংবাদের ফ্যাক্ট-চেকিং অবশ্যই করে নিতে হবে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন এবং এমআরডিআই’র (MRDI) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এমআরডিআই-এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব সমৃদ্ধকরণে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় এমআরডিআই’র পক্ষ থেকে বিভাগকে আটটি ডেস্কটপ কম্পিউটার এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রদান করা হয়েছে।