ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গাজীপুরে কারাগারে বন্দি শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলামের মৃত্যু

#
news image

গাজীপুর জেলা কারাগারে বন্দি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।
 
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের।
 
শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি ৯ আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে ওই কারাগারে বন্দি ছিলেন।
 
গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, তিনি (শেখ জহিরুল ইসলাম) ডায়াবেটিসসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থতার কথা আমাদের জানালে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ বলেন, আজ বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আমরা ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত জানা যাবে।

শাহাদাত হোসেন, শ্রীপুর প্রতিনিধ :

১২ জানুয়ারি, ২০২৫,  3:51 AM