ঢাকা ২৯ জুলাই, ২০২৬
শিরোনামঃ
‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড নতুন তাপপ্রবাহের আশঙ্কায় ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন ডলার সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার ড. নাজমুল হোসাইনের যোগদান টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, সংবাদকর্মীদের ওপর অনুসারীদের হামলা নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর তৈরি করে দিচ্ছেন এমপি ধলু কৃষিপণ্য রপ্তানিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

#
news image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গভবনে এসে কার্যালয়ের নিয়মিত কার্যাদি পরিচালনা করেন তিনি।

বেলা ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরবর্তীতে পিজিআর-এর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে পুষ্পস্তবক অর্পণ করে স্বাগত জানান।

আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর নিজ অফিস কক্ষে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন। বঙ্গভবনে কার্যক্রমের প্রথম দিনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কয়েকটি গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ, রাষ্ট্রীয় বাণী ও প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে তিনি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও রাষ্ট্রীয় তোষাখানা ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে স্বাক্ষর করেন।

নিজস্ব প্রতিবেদক :

২৮ জুলাই, ২০২৬,  9:53 PM