মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
২৮ জুলাই, ২০২৬, 9:59 PM

দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি ও প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও জরুরি দিকনির্দেশনা প্রদান করেন।
সহকারী প্রেস সচিব আরও জানান, মতবিনিময়কালে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষকদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার এবং প্রশাসনিক জবাবদিহিতা শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
সভায় মাঠপর্যায়ে কর্মরত শিক্ষা কর্মকর্তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান নানা চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় সম্পর্কে নিজেদের সরাসরি অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং নীতিনির্দেশনা তৈরির ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।