ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

#
news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন।’

তিনি আজ শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন।

সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে ভোট আয়োজন করতে কাজ করছে কমিশন। নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে নির্বাচনের যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কোনো সম্ভাবনা নেই জানিয়ে এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একদিনে সব নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব না।’

আওয়ামী লীগের নিবন্ধন থাকা-না থাকা এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনই সিদ্ধান্ত নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। সময় আসলে দেখা যাবে, কোন কোন দলের নিবন্ধন থাকে।’

নিজস্ব প্রতিবেদক :

১২ জানুয়ারি, ২০২৫,  4:34 AM