টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
০৯ আগস্ট, ২০২৬, 10:31 PM

গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এবং ফুটওভার ব্রিজ ও স্পিডব্রেকার নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) সকাল থেকে মাদ্রাসার প্রধান গেট ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন। নিহত ইয়াসিন পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন মহাসড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ।
শিক্ষার্থীদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তামীরুল মিল্লাত মাদ্রাসার সামনের সড়কটি অত্যন্ত ব্যস্ত হলেও এখানে পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই অনতিবিলম্বে গাজীপুরা এলাকায় স্পিডব্রেকার স্থাপন এবং ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান তারা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।